হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে গবাদিপশু লালন-পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

প্রশিক্ষণের উদ্বোধনীতে বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মেলান্দহে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদিপশু পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের আনসার মেম্বরের বাড়িতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হাসান লাভলু।

কল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুলতানা আক্তারের সঞ্চালনায় এবং উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিশমত পাশা, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এআইটি মো. এনায়েতুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনসার আলী, কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ প্রমুখ।

বক্তারা কৃষকদের মূল্যবান সম্পদ গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আধুনিক কৌশল ও জ্ঞানভিত্তিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাল্যবিবাহ, মাদক, ভেজাল পণ্য বিক্রি, উৎপাদন বন্ধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।

প্রসঙ্গত, দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড করপোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় এবং গেইন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ (ইউএস) বাস্তবায়ন করছে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামপুরে যুবদল নেতার দলীয় পদ স্থগিত

দাফনের ১২ ঘণ্টা পর ‘জীবিত’ ভেবে মরদেহ উত্তোলন, নেওয়া হলো হাসপাতালে

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ, সতর্ক করলেন ইউএনও

জামালপুরে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, পাল্টা অভিযোগ ঘুষ গ্রহণের

মাদকবিরোধী অভিযানের সঙ্গে মানবিক উদ্যোগ, দণ্ডপ্রাপ্তদের পরিবারে খাদ্য সহায়তা ইউএনওর

দেওয়ানগঞ্জে ২ মাদকসেবীর ছয় মাসের জেল

ইসলামপুরে তিন নাশকতা মামলায় বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু