ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে শিবলুল হাসান (৩৮) নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবলীগ নেতা মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল পুজাঘাটি এলাকার আব্দুল জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ পৌর যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, যুবলীগ নেতা শিবলুল হাসানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, যাচাই-বাছাই করা হচ্ছে।