হোম > সারা দেশ > জামালপুর

সবাইকে পর করে চলে গেল আপন

জামালপুর প্রতিনিধি 

মেহেদী হাসান আপন। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মেহেদী হাসান আপন নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় নিজ ঘরে লাশটি মেলে। এ সময় সেখান থেকে দুই পৃষ্ঠার চিঠি পাওয়া গেছে।

আপন বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আপনের ছোট বোন আছিয়া জানায়, তাদের বাবা ইটভাটায় আর মা সুতার মিলে কাজ করে সংসার চালান। আছিয়া বলে, ‘আপন রাতে ভাত খেয়ে আমাকে দাদির কাছে পাঠিয়ে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে দেখে, আপন গলায় ফাঁস দিয়েছে। ওর কাছেই চিঠিটি ছিল।’ এলাকাবাসী সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আপনের চিঠিতে নিজেকে খারাপ সন্তান হিসেবে উল্লেখ করে বাবা-মায়ের কাছে মাফ চাওয়ার কথা বলা হয়েছে।

এতে লেখা ছিল, ‘আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে।’ চিঠিতে বন্ধুদের তার কবরে মাটি দিতে আসার কথাও বলা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দেওয়ানগঞ্জে মোবাইল ও বইয়ের পৃষ্ঠা নিয়ে ডিগ্রি পরীক্ষা, বহিষ্কার ১২ পরীক্ষার্থী

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন