হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে বজ্রপাতে পল্লিচিকিৎসকের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) নামে পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশের বেগুনখেতে সার বপন করতে যান আনোয়ার হোসেন। বপন শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।