হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

জামালপুর প্রতিনিধি 

জব্দ করা চাল। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া ঘর থেকে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে চাল কেনাবেচা করে আসছিলেন ওই এলাকার ব্যবসায়ী সাকলায়েন মিয়া। উপজেলার ইউনিয়ন পরিষদ থেকে ঈদ উপলক্ষে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে সরকারিভাবে চাল বিতরণ করা হয়।

ব্যবসায়ী সাকলায়েন উপকারভোগীদের কাছ থেকে চাল ক্রয় করে ভাড়া করা ঘরে মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ৫০ কেজি ওজনের প্লাস্টিকের ৬৬ বস্তা চাল (৩ হাজার কেজি) ও খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করেন। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী সাকলায়েন মিয়া পালিয়ে যান।  

সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, ‘সরকারি চাল মজুত করে রাখার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পেয়েছি। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শ্রী রাজিব পালের ঘরে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়েছে। চালগুলো উদ্ধার করে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।’ তিনি বলেন, উপকারভোগীদের দেওয়া সরকারি সহায়তার চাল ক্রয়ের সঙ্গে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইসলামপুরে যমুনার দুর্গম চরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

জামালপুরে স্কুলড্রেসে মসজিদের সামনে টিকটকের ভিডিও, ছাত্রীকে ছাড়পত্র

ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না: নজরুল ইসলাম খান

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

‘আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করল’

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কুকুরের সঙ্গ ছাড়িয়ে পুনর্বাসনে শ্রাবণ, ইউএনওর উদ্যোগে ফিরছে স্বাভাবিক জীবনে

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে