হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জের সিলেটপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মনোয়ারা বেগম ওই এলাকার আয়নাল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ​আজ সকালে সানন্দবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে মনোয়ারা বেগমকে আটক করা হয়। পরে তাঁর ঘর থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।