হোম > সারা দেশ > জামালপুর

দল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিন আহমেদকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ আয়োজিত মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. মমতাজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে অনান্য বক্তাগণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করে, যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ কারণে মো. মমতাজ উদ্দিন আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি পূর্বক বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক