হোম > সারা দেশ > জামালপুর

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের ছায়া, মরদেহ দেশে আনতে চান স্বজনেরা

জামালপুর প্রতিনিধি 

জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায় চলছে শোক। স্তব্ধ পুরো গ্রামের মানুষ।  

এলাকাবাসী ও স্বজনেরা বলছেন, লিমনের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে অনেক বড় হয়ে দেশের সেবা করবেন। কিন্তু তা আর হলো না। তাঁর এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

নিহত শিক্ষার্থী লিমন লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। বর্তমানে তাঁর পরিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় বাস করছে।

স্বজনেরা জানান, যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। তাঁর বন্ধু ছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। তাঁরা সেখানে পিএইচডি করছিলেন। গত শুক্রবার জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার পুলিশ।

নিহত শিক্ষার্থীর স্বজনেরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিলেন। ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। বাবার ইচ্ছা পূরণ করতে তিনি সব সময় ব্যস্ত থাকতেন। গ্রামে এলে সবার সঙ্গে মিশে যেতেন। গ্রাম তাঁর অনেক পছন্দ ছিল। মিষ্টি তাঁর প্রিয় খাবার ছিল।

লিমনের দাদা পূর্ব বিনতটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি আলতাফুর রহমান বলেন, ‘লিমন বাড়িতে এলেই আমার কাছে বায়না ধরত মিষ্টি খেতে। বাজার থেকে মিষ্টি এনে দিতাম। অনেক মেধাবী ছাত্র ছিল। পড়াশোনা করে বাবার ইচ্ছা পূরণের জন্য লেখাপড়ায় ব্যস্ত থাকত। তার নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে। গ্রামের গর্বের ধন ছিল লিমন। আমাদের সব শেষ। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি চাই।’ তাঁদের ইচ্ছা, লিমনের মরদেহ দেশে ফিরিয়ে এনে যেন গ্রামের বাড়িতে দাফন করা হয়। সরকারের কাছে এই দাবি তাঁদের।

লিমনের চাচা জিয়াউল হক বলেন, ‘লিমন সর্বশেষ ২০২৩ সালে আমার মেয়ের বিয়েতে এসেছিল। এটাই তার সঙ্গে শেষ দেখা। এরপর মোবাইলে মাঝেমধ্যে কথা হতো।’

দেওয়ানগঞ্জে মোবাইল ও বইয়ের পৃষ্ঠা নিয়ে ডিগ্রি পরীক্ষা, বহিষ্কার ১২ পরীক্ষার্থী

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন