হোম > সারা দেশ > জামালপুর

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আজকের পত্রিকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বহির্বিশ্বে বর্তমান বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।’

আজ শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ, বৃক্ষমেলা উদ্বোধন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিএনপি সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার দিনরাত কাজ করছে। তবে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনগণকে ধৈর্য ধরতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে, তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, ‘বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।’

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।’

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক

সাড়ে ৪ কোটি টাকার আশ্রয়কেন্দ্রে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ, ছাদ ঢালাইয়ে বাধা