হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে জুলাই ঐক্যের র‍্যালি, আলোচনা ও উপহারসামগ্রী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।

গণ অধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।

পরে আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড

মাদারগঞ্জে যুবলীগ নেতা আটক

বকশীগঞ্জে পৃথক অভিযানে ১৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১, মদ উদ্ধার

মেলান্দহে গবাদিপশু লালন-পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামপুরে যুবদল নেতার দলীয় পদ স্থগিত

দাফনের ১২ ঘণ্টা পর ‘জীবিত’ ভেবে মরদেহ উত্তোলন, নেওয়া হলো হাসপাতালে

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ, সতর্ক করলেন ইউএনও

জামালপুরে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, পাল্টা অভিযোগ ঘুষ গ্রহণের