হোম > সারা দেশ > জামালপুর

মোটরসাইকেলচালকদের মহাসড়ক অবরোধ, দোকানে মিলল ১২ ড্রাম তেল

জামালপুর প্রতিনিধি 

তল্লাশি চালিয়ে জুঁই এন্টারপ্রাইজ তেলের দোকানে ১২ ড্রাম তেল পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ মোটরসাইকেলের চালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার অবরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ ড্রাম তেল মজুতের সন্ধান পান। এই তেল চালকদের কাছে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, পৌর শহরের পিটিআই মোড়ে জুঁই এন্টারপ্রাইজ তেলের দোকানের সামনে শতাধিক মোটরসাইকেলের চালক রাত থেকে লাইন ধরে। আজ সকাল ১০টা পর্যন্ত তেল না পেয়ে চালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহাসড়ক অবরোধ করলে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জুঁই এন্টারপ্রাইজে তল্লাশি চালান। প্রতিষ্ঠানটির স্টক রেজিস্টার খাতায় তেল শূন্য দেখালেও তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার তেল মজুত পাওয়া যায়। পরে এই তেল মোটরসাইকেলের চালকদের কাছে বিক্রি করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার বি এম এস আর আলিফ বলেন, ‘জুঁই এন্টারপ্রাইজের সামনে অনেক লোকের সমাগম ঘটেছে। আমরা খবর পেয়ে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে জুঁই এন্টারপ্রাইজের স্টক রেজিস্টার তল্লাশি করি। স্টক রেজিস্টারে তেলের পরিমাণ শূন্য দেখায়। পরে ওই দোকান তল্লাশি করে কয়েকটি ড্রামে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। পরে ওই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুত করা তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি থাকায় দোকানমালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন। বর্তমানে মজুত থাকা তেল গ্রাহকদের মধ্যে বিক্রি করা হচ্ছে।’

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘কোথাও তেল মজুত করার সুযোগ নেই। আমাদের প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করছে। আজ এই দোকানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এমন অভিযান চলমান থাকবে।’

জামালপুরে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরে গরু চুরির ‘অপবাদে’ গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

জামালপুরে গরু চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা

সাড়ে ৩ হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুরে কমিশনারের বাড়িতে হামলার অভিযোগ বিএনপির ৭ নেতা-কর্মীর বিরুদ্ধে

সরিষাবাড়ীতে নতুন বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

জামালপুরে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্তে কমিটি গঠন

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে সাঁকো: দুই পরিবারের চার সহোদরসহ পাঁচ শিশুর মৃত্যু

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ২