হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ‘বিজয় চত্বর’, হবে জুলাই স্মৃতিস্তম্ভ

জামালপুর প্রতিনিধি 

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় আজ মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় নির্মিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জুলাই শহীদদের স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এক্সকাভেটর দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় গণপূর্ত অধিদপ্তর।

জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হাজারো ছাত্র-জনতা মির্জা আজম চত্বরে স্থাপনাটি থেকে নৌকাসহ বিভিন্ন প্রতিকৃতি ভেঙে ফেলে। এরপর চত্বরটি ‘বিজয় চত্বর’ ঘোষণা করা হয়। বিগত সরকারের সময় ২০২৩ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল মির্জা আজম চত্বর।

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের মতো জামালপুরেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানটিতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, মির্জা আজম গায়ের জোরে এই এলাকার সন্তান না হয়েও তাঁর নামে এই চত্বরের নামকরণ করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম এই চত্বর থেকে হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য আগের স্থাপনা ভাঙা হচ্ছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি আজকের পত্রিকাকে বলেন, জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন

বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু