হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

বকশীগঞ্জে আটক ৩ মাদকসেবী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শান্ত ও আজিজকে পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে মাদক সেবনের সময় আটক করা হয়। সোহাগকে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে আরও ১২ দিনের এবং সোহাগকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

জামালপুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কাছে হস্তান্তরের অভিযোগ

পুলিশের হাতে কামড় দিয়েও শেষরক্ষা হলো না বিপ্লবের