হোম > সারা দেশ > হবিগঞ্জ

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ, প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ওই নবজাতককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সে বর্তমানে মাধবপুরের ল্যাব এইড হাসপাতালে ভর্তি রয়েছে। কন্যা নবজাতকটি শারীরিকভাবে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতককে ফেলে গেছে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার