হোম > সারা দেশ > হবিগঞ্জ

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে চুনারুঘাট সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

হবিগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপরে

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩