হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন বিপ্লব দেব। পথে সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।