হোম > সারা দেশ > হবিগঞ্জ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

বাংলাদেশের বনভূমি এখনো অনেক বিরল বন্য প্রাণীর গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গোঁফওয়ালা বাদুড় শনাক্ত হয়েছে। ‘পেটনস হুইস্কার্ড ব্যাট’ নামে পরিচিত এই বাদুড় শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ আবিষ্কারের ফলে দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।

গত ৩০ জুন জীববৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘চেকলিস্ট’-এ গোঁফওয়ালা বাদুড় সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তিন শিক্ষক এবং প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের বাংলাদেশ অফিসের একজন গবেষক।

গবেষণার সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত জানিয়েছেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ পর্যবেক্ষণের পর প্রজাতিটি শনাক্ত করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে গবেষণাটি জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, সাতছড়িতে এ প্রজাতির উপস্থিতি ইঙ্গিত করছে, বাংলাদেশের বনভূমি এখনো অনেক বিরল বন্য প্রাণীর গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। একই সঙ্গে পর্যটকদের চলাচল ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এ প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

সাতছড়ি থেকে সংগৃহীত নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এ প্রজাতির বিস্তার, বংশবৃদ্ধি ও বাস্তুসংস্থান নিয়ে আরও গবেষণা করার পরিকল্পনা রয়েছে গবেষকদের।

হবিগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপরে

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি