হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাঘারুক গ্রামে মধ্যরাতে আমির হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে বাড়ির পাশের একটি জমিতে তাঁর লাশ পাওয়া যায়। নিহত আমির হোসেন দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রাতের আঁধারে স্থানীয় এক ব্যক্তি জমির মধ্যে লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির পরিবারের দাবি, আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, হত্যার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমিরকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

হবিগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপরে

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ