হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলা: আহত ৩, গ্রেপ্তার ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তছনছ হয়ে যায়। ছবি : আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১২ মে) রাতে আহত চনু দাশ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার আনমনু গ্রামের কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান এবং কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর আপ্যায়ন সংঘ বিগত এক যুগ ধরে গ্রামে গণেশ পূজার আয়োজন করে আসছে। এবারও চনু দাশের বাড়িতে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন মুসলিম তরুণ সেখানে যোগ দেন। আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।

কিছু সময় পর ওই তরুণদের সঙ্গে আরও ১৫–২০ জন দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার