হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৯) মুখে গামছা বেঁধে ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। উপজেলার একটি গ্রামে গতকাল সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রথমে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গত রোববার বিকেলে ওই শিশু বাড়ির কাছের দোকানে যাচ্ছিল। পথে আফরোজ মিয়া ও তাঁর এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। পরদিন শিশুটিকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক থাকা আফরোজ মিয়াকে গতকাল রাতে পাশের বাহুবল উপজেলার দিগম্বর বাজারে পেয়ে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তাঁকে নবীগঞ্জে নিলে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের ৪টি চা-বাগানে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণা লঙ্কার ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলে নিহত

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ধর্মঘট প্রত্যাহার, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল ফের শুরু

উদ্বোধনের আগেই সেতুর সংযোগ সড়কে ধস

হবিগঞ্জ-সিলেট মহাসড়কে মোটর মালিক গ্রুপের ধর্মঘট চলছে