হোম > সারা দেশ > হবিগঞ্জ

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবক মারা গেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।