হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সাবেক নারী ভাইস চেয়ারম্যান আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার তারাশী গ্রাম থেকে তাঁকে আটক করে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বিকেলে ৯৯৯ ফোন করেন লক্ষ্মী রানী। তারাশী এলাকার কিছু মানুষ তাঁদের আটকে রেখে মারধর করছে পুলিশের কাছে এমন অভিযোগ করেন তিনি।

সেখানে পুলিশ পৌঁছালে এলাকাবাসী অভিযোগ করেন, লক্ষ্মী রানী সরকার প্রায় দেড় মাস ধরে সেখানে একটি ভাড়া বাসায় মেয়েদের এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পরে ওই বাসা থেকে তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০) নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত