হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক সদর উপজেলার ডালনিয়া গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২) এবং আরোহী একই গ্রামের সতীশ ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৫০)।

গোপালগঞ্জ বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে রাত পৌনে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির দিকে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, চালক ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা গ্যাস ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস নিহত হয়। আরোহী সরোজ ভট্টাচার্যকে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা