হোম > সারা দেশ > গোপালগঞ্জ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মিরাজ মিয়া (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় চাকরি করতেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা বলেন, আজ ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিরাজ। গোপালগঞ্জের ডুমদিয়া নামক স্থানে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিরাজ মিয়া নিহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষে পুলিশের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়।

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩

গোপালগঞ্জে ৪ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২