হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ: সহিংসতার মামলায় সাংবাদিক বুলু কারাগারে

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

মিজানুর রহমান বুলু। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংসতার ঘটনায় মিজানুর রহমান বুলু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কোটালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার তাঁকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোটালীপাড়া থানা-পুলিশ। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মিজানুর রহমান বুলু দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি এনটিভি অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাদ্দাম হোসেন খান দীপ্ত জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় ১৫৫ জনের নাম এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩