হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

উদ্ধার হয়নি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাক। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। ফলে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে জেলা শহরের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। আজ সোমবার সকাল থেকে সড়ক বিভাগ ব্রিজ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে।

গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল বালুভর্তি ট্রাকটি। এ সময় পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়।

দুর্ঘটনার পর থেকে খালে পড়ে থাকা ট্রাকটি টেনে তোলার কাজ চলছে। তবে এখনো সেটি ওপরে তোলা সম্ভব হয়নি।

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা শহরের বিভিন্ন স্থানে যেতে মানুষকে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।

জেলা শহরের প্রধান সড়ক হওয়ায় স্কুল, কলেজ, বাজার, আদালতসহ বিভিন্ন অফিস-আদালতে যাতায়াতে দুর্ভোগ বেড়েছে সবার।

সড়ক বিভাগ জানিয়েছে, বেইলি ব্রিজ পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি পুনর্নির্মাণ করা সম্ভব হবে।

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে