হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ঘরে আগুন দিলেন স্বামী, তালাক দিলেন স্ত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে নিজেদের ঘরে আগুন দেন শাহ আলম শেখ। ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন ধরিয়ে দিলেন স্বামী। দুই দিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। গত সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তাসলিমার অভিযোগ, স্বামী শাহ আলমের কাছ থেকে তিনি প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হতেন। গত সোমবার রাতে শাহ আলম আশ্রয়ণ প্রকল্পের ওই বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর দুই দিন পর বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলম শেখকে তালাক দেন তাসলিমা।

তাসলিমা খানম অভিযোগ করে বলেন, ‘শাহ আলম যা উপার্জন করেন, তা দিয়ে নিয়মিত মাদক সেবন করেন। তিনি আমার ভরণ-পোষণ দেন না, বরং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই মারধর করেন। যে ব্যক্তি নিজের বসতঘরে আগুন দিতে পারে, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। কিন্তু ঘরে আগুন দেওয়ার ঘটনার পর সব সীমা অতিক্রম হয়েছে। তাই আইনগতভাবে তাকে তালাক দিয়েছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে স্বামী শাহ আলম শেখ ওরফে বাবুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, ‘সরকারি স্থাপনায় আগুন দেওয়া অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জে স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দের পর অবমুক্ত

টুঙ্গিপাড়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষে হাঁটুপানি, চার দিন ধরে বন্ধ পাঠদান

গোপালগঞ্জে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

মাদক কারবারের অভিযোগে যুবদল সম্পাদককে অব্যাহতি

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই