হোম > সারা দেশ > গোপালগঞ্জ

র‍্যাব কোনো ব্যক্তির ভুলত্রুটির দায় নেবে না: বেনজীর প্রসঙ্গে নতুন ডিজি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের যে যাত্রা, এটি অদম্য এবং অপ্রতিরোধ্য যাত্রা। উন্নয়নের পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা। আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য পুলিশ ও র‍্যাব রয়েছে।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ এ কথা বলেন।

র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ‘একটি ফোর্স কখনো কারও দায় নেবে না। কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে, তাহলে র‍্যাব এর দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।’

র‍্যাব কর্মকর্তাদের স্যাংশনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। আজকে আমি জয়েন করেছি—এ পর্যন্তই বলি। পরবর্তীতে যদি কোনো কিছু থাকে সেগুলো বিস্তারিত পরে বলব।’

বেলা পৌনে ৩টায় হেলিকপ্টারে করে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫–এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া–মোনাজাত করেন।

পরে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, র‍্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন, র‍্যাব-১০–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, ভাটিয়াপাড়া র‍্যাব-৬–এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, ভাটিয়াপাড়া র‍্যাব-৬–এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল আলমসহ র‍্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন