হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে নিহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেট কারের তিনজন যাত্রী। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিকরুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেট কার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ভ্যানচালক জিকরুল ও প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। 

এসআই হাসানুজ্জামান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে জিকরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কার জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত