হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অনলাইনে ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে পৃথক মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এই দুই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জন অজ্ঞাতনামাসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর দিকে, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের অনলাইন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে এবং সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩

গোপালগঞ্জে ৪ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি: কোটালীপাড়ায় এস এম জিলানী

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ শিশু, ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার