হোম > সারা দেশ > গোপালগঞ্জ

চাঁদাবাজির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

আজ সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খাঁ এবং একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজি ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খাঁ এবং একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তারা।

অলিউর রহমান ও শেহাব মোল্লা বলেন, তাঁরা কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেননি এবং পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি দেখাননি। তাঁরা বলেন, অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করলে সহযোগিতা করবেন। তদন্তে কোনো প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেবেন বলেও জানান তাঁরা।

একই সঙ্গে অভিযোগকারীদের কাছে কোনো প্রমাণ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপনের আহ্বান জানান বিএনপি ও যুবদলের এই দুই নেতা।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ‘নিউজ বাংলা’ নামের একটি ফেসবুক আইডি থেকে বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খাঁ ও যুবদল নেতা শেহাব মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ-সংবলিত একটি পোস্ট দেওয়া হয়। এর প্রতিবাদেই বৃহস্পতিবার তাঁরা সংবাদ সম্মেলন করেন।

জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত নয়ন গোলদার আটক

টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬শে জুলাই’ স্মরণে তোরণ নির্মাণ, রাতে আগুন

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক