হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মারুফ শেখ পার-ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে গেলে ৯ জন আহত হয়।

ওসি খোরশেদ আলম আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোহাননেত শেখ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মারুফ শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত