হোম > সারা দেশ > গোপালগঞ্জ

অবৈধ পথে ইতালি যাওয়ার পথে হিট স্ট্রোকে গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু

প্রতিনিধি, গোপালগঞ্জ 

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হিট স্ট্রোক আফজাল মৃধা ও সজীব মুনশি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দালাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।

হিট স্ট্রোক মৃতদের মধ্যে একজন আফজাল মৃধা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের কৃষক একরাম মৃধার ছেলে। সজীব মুনশি একই উপজেলার রাগদী ইউনিয়নের ফজলু মুনশির ছেলে।

আফজালের ভাই আজিজুল মৃধা আজকের পত্রিকাকে বলেন, মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের দুই সদস্য ইতালিপ্রবাসী ইলিয়াস ফকির ও তাঁর ভাই দুলাল ফকির ইতালি যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে দু’দফায় প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গত ২০ রমজান তাঁদের সহায়তায় লিবিয়ায় যায় আফজাল। পরে সেখান থেকে নৌকা যোগে ইতালি যাওয়ার পথে লিবিয়া পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৩২ দিন জেল খেটে বের হন আফজাল। এরপর সে ফের ওই দালাল চক্রের সাহায্যে ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। মাঝপথে ট্রলারটি নষ্ট হলে প্রচণ্ড রোদে হিট স্ট্রোক মারা যায় আফজাল মৃধাসহ আরও পাঁচজন। লিবিয়া পুলিশ আফজালের মরদেহ উদ্ধার করে ত্রিপোলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।

সজীব মুনশির মা শাহানা বেগম বলেন, আমরা ছেলের সঙ্গে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। ইতালি পৌঁছে দিতে শাহিন সরদার আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক