হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় সওজের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

আজ বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত ছোটবড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিরুল মোস্তফা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আমরা উচ্ছেদ করেছি। এর ফলে সওজের দুই একর জমি দখলমুক্ত হয়েছে।’

সামিউল কাদের খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চলমান অভিযানের অংশ হিসেবে আজ (বুধবার) কোটালীপাড়ায় অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত