হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় দুটি কারখানার কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। এতে বেলা ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদাম দুটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান পিএফএম জানান, কাশিমপুরের শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম ও এর পাশের ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস, সরাবো, ইপিজেড ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসসহ নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

নজমুজ্জামান জানান, প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গুদাম দুটি টিনশেডের হওয়ায় এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো কাজ করছিলেন।

আগুনে গুদাম দুটিতে থাকা কাগজের কার্টন, সুতা ও কাপড় পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত