হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় অর্ধগলিত যুবকের মৃতদেহ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের সীমান্তবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। মৃতদেহের পরনে সাদা রঙের চেক ফুলহাতা শার্ট ও লুঙ্গি রয়েছে। স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেনি। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, স্থানীয়রা প্রথমে এই মৃতদেহ নদে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি