হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রোববার রাতে ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: থানা-পুলিশ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে বাধার মুখে পড়লে ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল ‎রোববার রাত ৯টা থেকে চলা কয়েক ঘণ্টার এ অভিযানে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবার ও পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), পিতা-সাইদ ইমরান, মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)।

পুলিশ জানায়, রাতে পুলিশ বস্তি এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের ঘরে ঘরে অভিযান পরিচালনা করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ও সেবনকারীরা সংঘবদ্ধ হলে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। তবে এতে আহত হয়নি।

আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু

দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রথম শ্রেণির পৌরসভা হলেও জলাবদ্ধতায় নাকাল কালিয়াকৈরের বাসিন্দারা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করার পরিকল্পনা, বাড়বে ধারণক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

মৃত্যুপথযাত্রী ‘রাজু বাহাদুর’, বাঁচানোর চেষ্টায় দেশি-বিদেশি চিকিৎসকেরা

শ্রীপুরের এক পোশাক কারখানায় দুই দিনে ১৪০ শ্রমিক অসুস্থ, ইমাম ডেকে ঝাড়ফুঁক