হোম > সারা দেশ > গাজীপুর

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ভেতরে বাস, গৃহবধূ নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের একটি বসতঘরে ঢুকে পড়া বাস। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মিনা বেগম (৬০)। তিনি টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথের সাথী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর টিনের বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলে মারা যান।

ওসি কামাল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় এক নারীকে বাসটি চাপা দেয়। ওই নারী ঘটনাস্থলে মারা যান। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি