হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সিরামিকস কারখানায় এলপিজি গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস ফ্যাক্টরিতে গতকাল শুক্রবার রাতে এলপিজি গ্যাস লাইন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মো. রাহাত (৩২), আবু রায়হান (৩২), রেজাউল (৫৫), রুপম (২৫), তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)। তাঁরা সবাই গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দগ্ধরা গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায়  শাইনপুকুর সিরামিক কোম্পানিতে এলপিজি গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন। মেরামতকাজের সময় একটি গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামত করার কাজে যুক্ত সবাই অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ফ্যাক্টরির লোকজন ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। 

তিনি বলেন, দগ্ধরা কেউ শাইনপুকুর সিরামিকের কর্মচারী নন। তাঁরা মজুরির ভিত্তিতে গ্যাস সিলিন্ডার মেরামত করতে সেখানে গিয়েছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, দগ্ধদের মধ্যে রুপমের ৬ শতাংশ, রেজাউল ২ শতাংশ, তানভীর ১৬ শতাংশ, ফারুক ২১ শতাংশ, আবু রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাঁদের সবারই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ