হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর নিহত 

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. বাবুল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। 
 
নিহত মো. বাবুল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন বলেন, বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান। স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

টঙ্গীতে ২টি বস্তি এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

মাদক কারবারি অপবাদে দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

গাজীপুরে বিয়ের পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে ব্যবসায়ীর অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ