হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানুষের কঙ্কাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানুষের কঙ্কাল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের গাছায় ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার গাছার কামরজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। পরে সেগুলো গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে এলাকার একটি ময়লার স্তূপে মাথার খুলি, মেরুদণ্ড ও বুকের পাঁজরের হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কঙ্কালগুলো অজ্ঞাত কোনো শিশুর বলে ধারণা করছে পুলিশ। ‎

‎এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কঙ্কালটির লিঙ্গ ও পরিচয় শনাক্ত করা যায়নি। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি