হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের পুবাইলের মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।‎

‎নিহত ব্যক্তির নাম লাল চান (৩৮), তিনি পুবাইলের করমতলা এলাকার মতি মিয়ার ছেলে।‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার রাত ৯টার দিকে লাল চান বাড়ি ফেরার পথে মাজুখান এলাকার কালু মার্কেট-সংলগ্ন রেললাইনে পৌঁছান। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।‎

‎এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।