হোম > সারা দেশ > গাজীপুর

জাহাঙ্গীরের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত ২ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জাহাঙ্গীর আলম বসতে পারবেন কি না—এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন শুনানি শেষে রায় দেবেন আদালত। 

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চে রায়ের জন্য কার্যতালিকার ১১ নম্বরে ছিল। তবে সিটি করপোরেশন আইনের কিছু বিষয়ে প্রশ্ন তুলে তা পরিষ্কার করতে নতুন করে দিন ধার্য করেন আদালত। 

এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে মেয়র পদ থেকেও তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানান অভিযোগ ওঠে।

পরে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ১৪ আগস্ট রিট করেন জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি নিয়ে ২৩ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট।

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

শ্রীপুরে বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর

কালীগঞ্জে স্কুল-কলেজ পড়ুয়াদের উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক আটক

ডুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ

ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন

ডুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডুয়েটের মূল ফটকে তালা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ছাত্রদল-শিবির

ডাকাতির পর গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার ৮ গরু

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা