হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ মনিরা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান জানান, দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মনিরা আক্তারের মৃত্যু হয়। আগুনে দগ্ধ অন্য দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি বসতবাড়িতে আগুন লাগে। এতে মনিরা আক্তার, তাঁর ছেলে আরিফুল ও তরিকুল ইসলাম দগ্ধ হন।

দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মনিরা আক্তারের মৃত্যু হয়।