হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে সিফাত (২১) নামের এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে টঙ্গীর কেরানিটেক বস্তি-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

‎মৃত সিফাত গাজীপুরে কাপাসিয়া উপজেলার বড় রামপুর গ্রামের মোতাহারের ছেলে। তিনি ঢাকার মিরপুরে সাইক নার্সিং কলেজের তৃতীয় বর্ষে লেখাপড়া করতেন।

‎পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নার্সিং কলেজের পরীক্ষায় অংশ নিতে আজ ভোরে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন সিফাত। দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরিচয় শনাক্তের পর পুলিশ সিফাতের মৃত্যুর খবর পরিবারকে জানায়।

‎টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ওই শিক্ষার্থী কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা জানা যায়নি। পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

৪ দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট

বিএনপি প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠানে তামিম ইকবাল

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে অর্ধশত কক্ষ

শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন, সাবেক স্বামী আটক

শ্রমিক সন্তানদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক: শফিকুর রহমান

গাজীপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশুটির শরীরে পোড়া ক্ষত, সাইকোথেরাপি প্রয়োজন

গাজীপুরে নারী ব্যবসায়ীকে খুন: ছাত্রদল নেতা কারাগারে

কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২