হোম > সারা দেশ > গাজীপুর

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা ঝালমুড়ি বিক্রেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

বিদ্যুৎ বিলের কাগজ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী মো. আবদুল মান্নান শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নামে পল্লী বিদ্যুতের একটি সংযোগ রয়েছে।

রোববার দুপুরে জুলাই মাসের বিল নিয়ে পল্লী বিদ্যুৎকর্মীরা বাড়িতে গেলে দেখা যায়, বিদ্যুৎ বিলের পরিমাণ ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অথচ এপ্রিল মাসে তাঁর বিল এসেছিল ১৪০ টাকা, মে মাসে ১১৫ টাকা ও জুনে ১২৬ টাকা।

আবদুল মান্নান বলেন, ‘আমরা গরিব মানুষ, এমন বিল পেয়ে মাথা ঘুরে গেছে। এখন আবার পল্লী বিদ্যুৎ অফিসের দরজায় দরজায় ঘুরতে হবে। এটা মারাত্মক হয়রানি। সারা জীবনেও এত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব না।’

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন, ‘একজন ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে এমন বিল আসা ভুল ছাড়া আর কিছু নয়। বিষয়টি আমরা দেখছি। বিল সংশোধন করে দেওয়া হবে। পাশাপাশি বিল প্রস্তুতকারী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জরাজীর্ণ ঘরে বৃদ্ধের নিঃশব্দ আর্তনাদ: জমি লিখে নিয়ে নির্যাতনের অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

আইন ভেঙে গাজীপুরে বনের ভেতরে গাসিকের ভাগাড়

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

পরীক্ষার্থী বহনকারী অটোরিকশাকে ডাম্প ট্রাকের ধাক্কা: শ্রীপুরে আহত ৫, তিনজন আশঙ্কাজনক

গাজীপুর: লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত শিল্পকারখানায়

যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী লিমন খুন: শ্রীপুরে শোকাহত সহপাঠী ও স্কুলশিক্ষকেরা

‎টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, লুটপাট

গাজীপুরের শ্রীপুর: সড়কে ফাটল, কাজের মান নিয়ে অভিযোগ

শ্রীপুরে ৪৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন তিন গ্রাম, বিপর্যস্ত জনজীবন