হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পলিথিন কারখানায় জরিমানা, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন‎

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার।

‎এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানার মালিককে ২৫ হাজার টাকা, কারখানায় উৎপাদিত ১ লাখ টাকা মূল্যের পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দের নির্দেশ দেন। ‎পরে কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২