হোম > সারা দেশ > গাইবান্ধা

তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি 

বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী আঞ্চলিক গণসংগঠন—সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের ডাকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার রেলগেটে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এতে উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মণ, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, সমাজসেবক রওশন হাবীব রোজসহ অনেকে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃষ্টির পানিতেই সংযোগ সড়কে ধস, প্রশ্নের মুখে এলজিইডির সর্ববৃহৎ সেতু প্রকল্প

গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, লাইসেন্স বাতিলের দাবি

সরকারি খাল দখল করে স্থাপনায় ৩ গ্রাম জলাবদ্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা: ঢাকায় গ্রেপ্তার দুই বন্ধু

ফুলছড়িতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বাঁধের সড়কে ধস

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল