হোম > সারা দেশ > গাইবান্ধা

বিয়ের দিন নিখোঁজ, পরদিন কলাবাগানে মিলল শিক্ষকের ঝুলন্ত মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

আবু সালেম প্রধান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের এক দিন পর কলাবাগান থেকে আবু সালেম প্রধান নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত আবু সালেম প্রধান (২৮) উপজেলার বালুয়ার মীরপাড়া এলাকার ইছাহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের প্রতিবেশী কহিদ মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবে সালেম প্রধানের বিয়ে সম্পন্ন হয়। সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ দুপুরের দিকে কলাবাগানের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ সালেম প্রধানের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা