হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে আশরাফুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার কালিরবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

আশরাফুল ইসলাম উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরের রফিকুল ইসলামের পুত্র ও স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, পড়ালেখার জন্য কয়েকজন ছাত্রসহ আশরাফুল ইসলাম কালিরবাজার এলাকার ওই বাসায় ভাড়া থাকত। আজ রোববার সকালে তার সঙ্গের ছাত্ররা বিদ্যালয়ে গেলেও শারীরিক অসুবিধার কথা বলে আশরাফুল বাসায় থেকে যায়। দুপুরের দিকে স্থানীয়রা ওই ঘরে গামছা দিয়ে ঝোলানো আশরাফুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও যেহেতু ওই ছাত্র ভাড়া বাসায় ছিল, তাই লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো